বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে অবদান রাখা পাঁচজন আমেরিকান নাগরিক বিশেষ সম্মাননা পাচ্ছেন। ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হবে।
আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৬টায় টাইমস স্কয়ারের ম্যারিয়ট মার্কুইজ হোটেলের ৭ম তলায় এস্টোর বলরুমে তিনদিনব্যাপী এই ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান হবে। বাংলাদেশ ও আমেরিকার সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিতব্য আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সম্মাননা পেতে যাওয়া পাঁচ আমেরিকান নাগরিক হলেন, মুক্তিযুদ্ধে সাহায্যের লক্ষ্যে গঠিত ‘সেন্টার ফর বাংলাদেশ’র কো-ফাউন্ডার এবং মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের কলেরা হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. ডেভিড নেলিন, মুক্তিযুদ্ধকালের ভিডিওধারক লিয়ার লেভিন (যার ধারণ করা ফুটেজ নিয়ে ‘মুক্তির গান’ প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়), মুক্তিযুদ্ধকালে ওয়াশিংটনে স্থাপিত বাংলাদেশ সেন্টারের অন্যতম উদ্যোক্তা ডেভিড ওয়েজবোর্ড, ‘মুক্তির গান’ প্রামাণ্যচিত্রের অন্যতম পরিচালক ক্যাথরিন মাসুদ ও কনসার্ট ফর বাংলাদেশ’র অন্যতম শিল্পী প্রয়াত ওস্তাদ আলী আকবর খান।
অনুষ্ঠানের আহ্বায়ক ডা. জিয়াউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, যারা সম্মাননা পেতে যাচ্ছেন তাদের মধ্যে যারা জীবিত আছেন সকলেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রয়াত আলী আকবর খানের পক্ষে উপস্থিত থাকবেন তাঁর ছেলে আশীষ খান।
উল্লেখ্য, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহযোগিতায় ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার’ আয়োজন করছে মুক্তধারা নিউইয়র্ক ও ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংকস। টাইটেল স্পন্সর হিসেবে আছে আইএফআইসি ব্যাংক।
এতে শীর্ষস্থানীয় শিল্পপতি, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের দ্বিপাক্ষিক আলোচনা ও সেমিনারের পাশাপাশি প্রদর্শনী চলবে। ট্রেড ফেয়ারে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং এফবিসিসিআই-এর সদস্যদের স্টল থাকবে। এছাড়া প্রাণ আরএফএল, ওয়ালটনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে আয়োজকরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রথীন্দ্রনাথ রায়, নবনীতা চৌধুরী, দিনাত জাহান মুন্নী ও পশ্চিমবঙ্গ থেকে ইমন চক্রবর্তী ও পৌষালী ব্যানার্জীরা গান পরিবেশন করবেন। এছাড়াও থাকবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
