উচ্চ রক্তচাপ ও ভার্টিগোর সমস্যার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন তিনি।
মন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. শেখ ফয়েজ আহমদ গণমাধ্যমকে জানান, মন্ত্রীর স্ত্রীও শারীরিক পরীক্ষার জন্য বিএসএমএমইউতে গিয়েছিলেন। মন্ত্রীর শারীরিক কিছু পরীক্ষা–নিরীক্ষা হয়েছে। বুধবার সেগুলোর রিপোর্ট দেওয়া হবে। সে মোতাবেক চিকিৎসা নেবেন ড. মোমেন।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকরা মন্ত্রীকে ইকোকার্ডিওগ্রাম ও রক্ত পরীক্ষা দিয়েছেন। সেগুলো করা হয়েছে কিন্তু ফলাফল বুধবার দেওয়া হবে। এসব পরীক্ষার ফলাফল পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, শারীরিক অসুস্থার কারণেই সোমবার (৫ সেপ্টেম্বর) ভারত সফরে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যেতে পারেননি ড. মোমেন। সরকারপ্রধানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সফরে না যাওয়া বিরল ঘটনা।
যদিও মোমেনের প্রধানমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লি যাওয়ার বিষয়টি চূড়ান্তই ছিল। এমনকি সফরের আগের দিন রোববার (৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে খোদ পররাষ্ট্রমন্ত্রীই জানিয়েছিলেন, তিনিও সফরে যাচ্ছেন।
তবে শেষ মুহূর্তে এ অসুস্থতার কারণেই তিনি সফরে যেতে পারেননি বলে জানানো হয় সরকারের তরফ থেকে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
