হঠাৎ বুকে ব্যথায় মারা গেছেন লস এঞ্জেলেসে আগত মোহাম্মদ রশিদ আলম রোমেন। তার দেশের বাড়ি কুমিল্লা।
শিক্ষার্থী রশিদ আলম রোমেন ৩১ আগষ্ট ভোর ৫টার দিকে গুরুতর অসুস্থ হলে এ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। পরে হলিউড প্রেসবেটিরিয়ান হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে লস এঞ্জেলেসের কমিউনিটি লিডার মমিনুল হক বাচ্চু মিডিয়াকে জানান উক্ত শিক্ষার্থী বিগত তিন মাস আগে লস এঞ্জেলেসে আসেন। তিনি লিটল বাংলাদেশ এলাকার আলেকজাদ্রিয়া স্ট্রিটে অন্যান্য ছাত্রদের সঙ্গে বসবাস করতেন। ঘটনার দিন সকালে হঠাৎ বুকে ব্যথা উঠলে তার রুমমেট ৯১১ কল করলে এ্যাম্বুলেন্স আসে এবং পরিস্থিতি অবনতি ঘটলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মমিনুল হক বাচ্চু সকলকে তার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
