এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (৩১ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের বৈঠক শেষে সন্ধ্যায় বাসায় ফিরছেন ম্যাডাম।সপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের নিজ বাসা ফিরোজায় ফেরেন তিনি। এর আগে বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে যাত্রা শুরু করেন।
গত ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসন। সেদিন রাতেই আবার বাসায় ফেরেন তিনি। এর পাঁচ দিন পর গত ২৮ আগস্ট ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সন্ধ্যায় বাসায় ফিরলেন খালেদা।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।
উল্লেখ্য, ২০২১ সালে শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। পরে চলতি বছরের ২৪ জুন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
