লেবাননে ঋণের জেরে দুই সন্তানসহ এক নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী ও তার ছোট মেয়ে মারা গেছেন। তবে বিষক্রিয়া কম থাকায় মাহমুদ নামে অন্য শিশুটি বর্তমানে সুস্থ আছে।
বৈরুতের ছাবরা বাজারে সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে। বর্তমানে মরদেহ দুটি স্থানীয় একটি হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে।
বিষপানে মারা যাওয়া ওই বাংলাদেশি নারী কর্মীর নাম শিরিন খাতুন। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বাসিন্দা।
সাবরা বাজারের স্থানীয় বাংলাদেশিরা জানান, ঘটনার দিন দুপুরে শিরিন খাতুন তার ছেলে মাহমুদ ও মেয়ে খাদিজাকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। পরে স্থানীয় বাংলাদেশিরা শিরিনসহ তার দুই সন্তানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বৈরুতের মাকাসাদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ আগস্ট শিশু খাদিজা মারা যায়। একদিন পর মা শিরিন খাতুনের মৃত্যু হয়।
শিরিন ও রাজু দম্পতি দীর্ঘদিন ধরে লেবাননের ছাবরা এলাকায় বাস করত। গত দুই বছর আগে রাজু স্থানীয় কয়েকজন বাংলাদেশির থেকে ঋণের নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে বাংলাদেশে চলে যায়। তারপর থেকে পাওনাদাররা অর্থের জন্য শিরিনকে চাপ দিতে থাকে। এ নিয়ে স্বামীর সঙ্গে শিরিনের কয়েকবার ঝগড়া বাধে। অবশেষে পাওনাদারের চাপে আত্মহত্যার পথ বেছে নেন শিরিন।
বাংলাদেশ থেকে শিরিনের মা মনোয়ারা বেগম এক ভিডিও বার্তায় তার মেয়ের মৃত্যুর জন্য স্বামী রাজুকে দায়ী করে সন্তানের মরদেহ ফিরে পেতে বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানান।
এ বিষয়ে দূতাবাসের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন জানান, শিশু খাদিজার দাফন লেবাননে দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। মা শিরিনের মরদেহ দেশে তার পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
