যুক্তরাষ্ট্রে আবারো পর পর দুটি এলাকায় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নয়জন চিকিৎসাধীন রয়েছেন। দুটো এলাকাতেই ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বন্দুকধারী।
প্রথম ঘটনা মেরিল্যান্ড এলাকায় ঘটেছে। স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ২৪ মিনিট নাগাদ হঠাৎই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, আততায়ীরা একটি কালো গাড়ি থেকে নেমে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। জখম হন আরও ছয়জন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। খবর সংবাদ প্রতিদিনের।
মেরিল্যান্ড এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্য়ে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দুজনসহ মোট ছয় নের চিকিৎসা চলছে। পুলিশের ধারণা, নির্দিষ্ট একজনকে লক্ষ্য করেই গোলাগুলি করা হয়েছে।
পরবর্তী ঘটনাটি ওয়াশিংটনের ট্রাক্সটল এলাকার। বৃদ্ধাশ্রম ও হাই স্কুল চত্বরে গোলাগুলি চলে দুপুর একটা পর্যন্ত। পুলিশ সূত্র জানিয়েছে, কালো একটি গাড়ি থেকে নেমে দুজন আততায়ী এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কয়েকজন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বাকি তিনজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ওয়াশিংটনের সহকারী নির্বাহী পুলিশ প্রধান আশহান বেনেডিক্ট বলেন, অন্তত সাত রাউন্ড গুলি চলেছে। গুলি চালিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যান তারা। ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ জোগাড় করার চেষ্টা করছে পুলিশ।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
