শামসুল আরীফিন বাবলু
বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২০০৪ সালের ২১ আগস্টে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে ক্যালিফর্নিয়া স্টেট আওয়ামী লীগ’র উদ্যোগে এক আলোচন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ আগস্ট (রবিবার) সন্ধ্যায় লস এঞ্জেলেসের ইন্ডিয়া’স ক্লে পিট রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়।
পবিত্র ধর্মগ্রন্হ কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর সবাই সমবেতভাবে জাতীয় সংগীতে কন্ঠ মিলান। অত:পর বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভায় শফিকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশের গর্ব ইংলিশ চ্যানেল বিজয়ী মোশাররফ হোসেন খান প্রধান অথিতি হিসেবে তাঁর মুল্যবান বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে শফিকুর রহমান বলেন, “যেসব হত্যাকারীরা বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে এখনো গুজব ছড়াচ্ছে এবং ষঢ়যন্ত্রে লিপ্ত এদেরকে ঐক্যবদ্ধভাবে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদানের জন্যে আমাদেরকে আরো তৎপর হতে হবে।”
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ’র উপদেষ্টা ফিরোজ আলম তথ্যবহুল জোরালো বক্তব্যে বলেন, “প্রবাসে বসে যারা সোস্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের বিরুদ্ধে যেভাবে গুজব রটাচ্ছে সেটাকে প্রতিহত করার জন্যে আমাদের প্রত্যেকে প্রতিনিয়ত এক লাইন করে হলেও সত্য কথা গুলো সামাজিক মাধ্যমে লিখতে হবে। যা ছিল গভীর তাৎপর্যপূর্ণ।”
আরোও বক্তব্য রাখেন দলের সহসভাপতি নাজমুল চৌধুরী, জহির আহমেদ পান্না, আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার আহমেদ, দলীয় কার্যকরী কমিটির সদস্য আসজাদী রশিদ সীমি, ছাত্রনেতা তানভীর সাগর এবং ক্যালিফর্নিয়া স্টেট যুবলীগের সভাপতি আজিজ মোহাম্মদ হাই, মহিলা বিষয়ক সম্পাদিকা শম্পা চৌধুরী এবং আনীলা মোশাররফ। তাদের অনেকেই মুক্তিযোদ্ধের উপরে স্মৃতিচারণ করেন।
উল্লখ্য, সভায় উপস্হিত বীর মুক্তিযোদ্ধা নোমান রশীদ, বজলুর রহমান খান সহ আরো কয়েকজন মুক্তিযোদ্ধাকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ ড. রবি আলম শুধু মুল্যবান বক্তব্যই উপস্হাপন করেননি বরং সার্বিক তত্ত্বাবধানে ও সুদক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
পরিশেষে বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রব’র দোয়া ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
