মালদ্বীপের পিপলস মজলিসের স্পিকার ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সঙ্গে মঙ্গলবার (২৩ আগস্ট) দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মজলিস অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ফাতিমা নিউসা এবং দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ।
সাক্ষাতের সময় উভয় দেশ ও ভাতৃপ্রতিম জনগণের মধ্যকার চমৎকার সম্পর্কের বিষয়ে উল্লেখ করে মালদ্বীপের স্পিকার বাংলাদেশের কৃষি ক্ষেত্রের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন ও মালদ্বীপের কৃষি উন্নয়নে প্রয়োজনীয় যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোকপাত করেন।
তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক উন্নতির বিষয়ে উল্লেখ করেন ও বিশ্বের বুকে বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করানোর জন্য শেখ হাসিনা সরকারের প্রশংসা করেন।
আলোচনার একপর্যায়ে স্পিকার বাংলাদেশের উন্নয়ন ও সার্বিক অবস্থা স্বচক্ষে দেখার জন্য বাংলাদেশ সফরের বিষয়ে তার আগ্রহ ও সম্মতি ব্যক্ত করেন। এছাড়াও হাইকমিশনার মালদ্বীপে কর্মরত প্রবাসী কর্মীদের সুযোগ-সুবিধা সমুন্নত রাখা ও বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারকে অনুরোধ জানান।
পরিশেষে দক্ষিণ এশিয়ার ভাতৃপ্রতিম এই দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি করার প্রতিশ্রুতি ব্যক্ত করে আলোচনা শেষ হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
