যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি/সাস্ট) সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সাস্ট এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার (২১ আগস্ট) নিউ ইয়র্কের এস্টরিয়া পার্কে এ আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের পরিবারের অংশগ্রহণে এই পুনর্মিলনী অনুষ্ঠানে নিউ ইর্য়ক, নিউ জার্সিসহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
দেশটির স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই অনুষ্ঠান। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন সময়ের স্মৃতিচারণসহ সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও অতিথি শিক্ষকদের আলাপচারিতায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠান।
পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুল আহসান। এ সময়ে শিক্ষার্থীদের মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ ও প্রতিষ্ঠাকালীন বিভিন্ন ইতিহাস তুলে ধরেন। এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত সাস্টের সাবেক শিক্ষার্থীদের বিভিন্ন ভবিষ্যত পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি।
এ সময় অনুষ্ঠানে শিক্ষর্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সাস্টের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ফরিদ আলম, মাসুদুর রহমান, মো. কামাল আহমেদ, রসায়ন ১ম ব্যাচের সৈয়দ জাবেদুল মুনির, আহমেদুর রহমান রনি, আজহার আহমেদ, অসীম, কুমার সরকার, মাহবুব আহমেদ মাসুম, শাকির হোসেন, তাসফীক রহমান, শফিকুর রহমান, আলাউদ্দিন ভূঁইয়া, রাজেশ কুমার সাহা, মুন্নি, সুফিয়ান আহমেদ, অরুপ সিনহা, শাহেদ, সিলভিয়া, লিমা, হুমায়রা, তপতি, তানিয়া, ফারহানা প্রমুখ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
