দেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ এর অগ্রগতি, ভিসা জটিলতা ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মো. গোলাম সারোয়ারের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখা।
শুক্রবার স্থানীয় বিকাল তিনটায় হাইকমিশনের সেমিনার রুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মালয়েশিয়া আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকাল তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলা বৈঠকে, আওয়ামী লীগ নেতৃবৃন্দ মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী আনার (কলিং) প্রক্রিয়া ও এর অগ্রগতি সম্পর্কে খোঁজ- খবর নেন এবং ছয় নম্বর ভিসা প্রত্যাশীদের ভিসা জটিলতা এবং প্রবাসীদের আরও বিভিন্ন সমস্যা নিয়ে হাইকমিশনারকে অবহিত করেন এবং মালয়েশিয়া সরকারের সাথে আলাপ- আলোচনা করে উক্ত সমস্যা গুলো নিরসনে হাইকমিশনের হস্তক্ষেপ কামনা করেন। পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগাদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সভাপতি মকবুল হোসেন মকুল, সহসভাপতি কামরুজ্জামান কামাল, কাইয়ুম সরকার, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, আকতার হোসেন, মনিরুজ্জামান মনির, মামুন-উর-রশিদ, জালাল উদ্দিন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ বাদল, মো. হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, নুর মোহাম্মদ ভূঁইয়া প্রমুখ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
