বন্ধু’ হল আমাদের জীবনে সেই বিশেষ মানুষ, যাকে চোখ বুজে বিশ্বাস করা যায়, বিপদে পড়লে যার কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়। ‘বন্ধু’ শব্দটি ছোট কিন্তু এর গভীরতা অনেক।
বন্ধুরা একটা সময়ে নিজেদের মধ্যে কার্ড, ফুল, উপহার বিনিময় করতো। পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে বন্ধু দিবস পালন করা শুরু হলো ৩০শে জুলাই। তবে কিছু কিছু দেশে অন্য তারিখেও পালন করা হয়ে থাকে। এই বন্ধুত্বের জন্য আলাদা একদিন হয় না। বন্ধুদের দিন বছরের সব দিনগুলো। তাও একটি বিশেষ দিন রয়েছে বন্ধুত্ব পালনের জন্য। তাহলো ফেন্ডশিপ ডে।
নবধারা এসোসিয়েশনের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ খোকন সিডনির রাসেস রেষ্টুরেন্টে ‘বন্ধু দিবস’ উদযাপন করেন। সংগঠনের সকল সদস্যরা তাদের জীবনের বন্ধুত্বের গল্প শেয়ার করেন এই অনুষ্ঠানের মাধ্যমে। তাতে বিভিন্ন রকমের গল্প ও অভিজ্ঞতা বের হয়ে আসে। কখনও কোনো বিপদের সময় হোক কিংবা আনন্দের সময় কিংবা কোনো সিদ্ধান্ত নিতে সকলেই একজন বন্ধুকে খোঁজেন।
বন্ধুত্ব দিবসে সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাতে কেক কাটা হয়। ধন্যবাদ জ্ঞাপন ও ডিনারের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
