বিদেশি কর্মীদের জন্য কোটা পেতে সাহায্য করার উদ্দেশ্যে নিয়োগকর্তা বা এজেন্টদের ঘুষ গ্রহণের অভিযোগে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) আরো দুইজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২ আগস্ট) রাতে পৃথক অভিযানে এই দুইজনকে গ্রেপ্তার করে এমএসিসি। এদের একজন ব্যবসায়ী এবং অন্যজন রিক্রুটিং এজেন্সির মালিক।
গ্রেপ্তারকৃত ব্যবসায়ীর বিরুদ্ধে একজন নিয়োগকর্তা এজেন্টের কাছ থেকে ১ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিতের বেশি ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত করা হয়। অন্যজনের বিরুদ্ধে বিদেশি শ্রমিক নিয়োগে সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান বেস্টিনেটকে ঘুষ দেওয়ার অভিযোগ ছিল। দু’জনকেই ৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা বোরহানউদ্দিন।
মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশনের ডিরেক্টর অব ইনভেস্টিগেশন দাতুক সেরি হিশামুদ্দিন হাশিম বুধবার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘এমসিসি আইন ২০০৯ এর ১৬ (এ) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।’ আইটি সলিউশন প্রদানকারী বেস্টিনেটের অনিয়মের বিষয়ে এমসিসি’র তদন্ত নিয়ে তিনি বলেন, ‘এটির তদন্ত এখনো চলমান থাকায় এ বিষয়ে মন্তব্য করা উচিৎ হবে না।’
এর আগে গ্রেপ্তার আটজনের মধ্যে ছয়জনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। অন্যদিকে, একজন পুরুষ ও একজন নারীকে জিজ্ঞাসাবাদের পর বক্তব্য রেকর্ড করে জামিনে মুক্তি দেওয়া হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
