পর্তুগাল সরকার দ্রুত সময়ে ভিসা ত্বরান্বিত করাসহ সমন্বয় ও পর্যবেক্ষণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করছে। ২ আগস্ট দেশটির সরকারি ওয়েবসাইটে এ বিষয়ক গেজেট প্রকাশ করা হয়েছে।
নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন প্রবাহ নিশ্চিতের প্রয়োজনীয়তা, মানবপাচারের বিরুদ্ধে লড়াই, সেই সঙ্গে পর্তুগালে বিদেশি নাগরিকদের প্রবেশ ও বসবাসের শর্তাবলীর নিয়ন্ত্রণ ও সুবিন্যস্তকরণ বিবেচনা করে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ কমিটির উদ্দেশ্য হলো ভিসা আবেদন সংক্রান্ত প্রক্রিয়াগুলোকে সহজ করা যাতে দ্রুত অনুমোদন ত্বরান্বিত করা যায় এবং সম্পূর্ণ ভিসা সার্কিট প্রক্রিয়া অনুসরণ করা যায়।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, গ্রুপের মিশন হলো ভিসা প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটি স্থায়ী যোগাযোগের চ্যানেল স্থাপন করা।
দেশটির বিদেশি ও বর্ডার সার্ভিস (এসইএফ), ইনস্টিটিউট অব এমপ্লয়মেন্ট অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং (আইইএফপি) পর্তুগিজ পর্যটন কর্তৃপক্ষ সহকারে ছয়টি সরকারি প্রতিষ্ঠান এ কমিটির অন্তর্ভুক্ত থাকবে। ডিরেক্টরেট-জেনারেল ফর কনস্যুলার অ্যাফেয়ার্সের প্রতিনিধিরা এটিকে সমন্বয় করবেন।
আদেশটি ৩ আগস্ট কার্যকর হয়। এ তারিখ থেকে পরের পাঁচ কার্যদিবসের মধ্যে ওয়ার্কিং গ্রুপের সদস্যদের নিয়োগ করতে হবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
