করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আর আইসোলেশনে থাকার প্রয়োজন নেই। বুধবার (২৭ জুলাই) হোয়াইট হাউজ জানায়, সন্ধ্যায় ও আজ সকালে তার দুবার করোনাভাইরাসের অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। উভয় ফল নেগেটিভ এসেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন ও’কনোর এক স্মারকে লিখেছেন, গতকাল সন্ধ্যায় এবং আজ সকালে অ্যান্টিজেন টেস্টে বাইডেনের ফল নেগেটিভ এসেছে। বাইডেন ইতোমধ্যে পাক্সলোভিড থেরাপিউটিকের একটি কোর্স সম্পন্ন করেছেন।
তিনি আরও লিখেছেন, এর ফলে প্রেসিডেন্ট আর কঠোর আইসোলেশনে থাকতে হবে না।
গত বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হোয়াইট হাউজের বাসভবনে আইসোলেশনে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি পূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে চিকিৎসাকালীন তার সূচি কিছুটা কম ছিল।
তার চিকিৎসক ও’কনোর বলেছেন, আইসোলেশন না থাকা প্রেসিডেন্ট দশ দিন অন্যদের মাঝে গেলে মাস্ক পরবেন এবং নিয়মিত টেস্ট করবেন।
তিনি আরও বলেছেন, বাইডেনের জ্বর নেই। তার উপসর্গ ধীরে ধীরে নিরাময় হচ্ছে এবং প্রায় সুস্থ হওয়ার দিকে।
সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ৭৯ বছর বয়সী বাইডেন। তবে তার চিকিৎসকরা বলছেন, তার স্বাস্থ্য ভালো রয়েছে। তিনি করোনার দুটি বুস্টার ডোজসহ টিকা নিয়েছেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
