বিশ্বজুড়ে খাদ্য সংকটের জন্য মস্কো দায়ী এমন দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মিসরে কূটনৈতিক সফরের সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তায় নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে সত্যকে বিকৃত করছে।
কায়রোতে আরব লিগের প্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ল্যাভরভ অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো অন্যদের উপর তাদের প্রভাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। খবর বিবিসির।
ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে খাদ্য সংকট শুরু হয়। ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রপ্তানি বন্ধ হয়ে পড়ায় শুরু হয় এ সংকট। এতে মারাত্মকভাবে আক্রান্ত হয় আরব বিশ্ব এবং আফ্রিকার বেশিরভাগ অংশ।
ইউক্রেনের বন্দর দিয়ে ফের শস্য রপ্তানি শুরু করতে গত শুক্রবার চুক্তি সই করেছে তুরস্ক ও ইউক্রেন। তবে শনিবার ইউক্রেনের ওদেসা বন্দরে রাশিয়া হামলা চালালে এ চুক্তির ভাগ্য অনিশ্চয়তায় ঝুলছে। যুদ্ধের কারণে শুরু হওয়া ক্ষোভ প্রশমনে সমর্থন আদায়ে আফ্রিকার তিন দেশ সফর শুরু করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমা দেশগুলোর ‘আক্রমনাত্মকতা’ সাধারণ এক উপসংহারেরই ইঙ্গিত মেলে। ‘এর সঙ্গে কেবল ইউক্রেনের সঙ্গে সম্পর্কিত নয়, এটা ভবিষ্যত বিশ্ব শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত’।
তিনি বলেন, ‘তারা বলে সবাইকে অবশ্যই একটি নিয়ম-ভিত্তিক বিশ্বব্যবস্থাকে সমর্থন করতে হবে এবং নির্দিষ্ট কোনও পরিস্থিতি পশ্চিমারা নিজেদের পক্ষে সমাধান করতে চায় তার উপর নির্ভর করে নিয়মগুলো লেখা হয়।’
এর আগে ল্যাভরভ মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সোকরির সঙ্গে সাক্ষাৎ করেন। মিসরের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তাৎপর্যপূর্ণ। মিসরে বিপুল গম ও অস্ত্র রপ্তানি করে রাশিয়া। এ ছাড়া, ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে দুই দেশে ব্যাপক পর্যটক বিনিময়ও হয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
