ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। তিনি হতে চলেছেন সে দেশের প্রথম নারী আদিবাসী প্রেসিডেন্ট।
এরই মধ্যে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে শুরু হয়ে গেছে জোর চর্চা। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে, সাঁওতালি শাড়ি পরেই নাকি তিনি শপথ নেবেন প্রেসিডেন্ট হিসেবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সাঁওতালি শাড়ি পরেই দ্রৌপদী মুর্মু রাইসিনা হিলসে পা রাখবেন। বিশেষ শাড়ি নিয়ে দিল্লি পৌঁছেছেন তাঁর নিকট আত্মীয় সুকরি টুডু। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, দিদির জন্য ঐতিহ্যবাহী সাঁওতালি শাড়ি নিয়ে এসেছি। ওই শাড়ি পরেই দিদি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।
দ্রৌপদী মুর্মুর ভাইয়ের স্ত্রী সুকরি। দ্রৌপদীর ভাই তারিণীসেন টুডুও এরই মধ্যে দিল্লি পৌঁছে গেছেন।
শুধু শাড়ি নয় দ্রৌপদীর আত্মীয়রা তাঁর জন্য বিশেষ মিষ্টি আরিসা পিঠাও নিয়ে গেছেন দিল্লিতে। তাঁদের ইচ্ছা- দ্রৌপদী মুর্মু তাঁদের আনা বিশেষ শাড়ি পরেই যেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দ্রৌপদীর জয়ে তাঁরা খুব খুশি হয়েছেন বলেও জানিয়েছেন।
তাঁরা আরও জানিয়েছেন, দ্রৌপদীর এ জয় আদিবাসী সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবে।
ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়েছেন দ্রৌপদী। ঊড়িষ্যার ময়ূরভঞ্জের সাঁওতাল পরিবারের সন্তান দ্রৌপদীর জয়ের পরই উৎসবে মেতে ওঠেন আদিবাসী সমাজের মানুষরা।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
