বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, “বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর আস্থা রেখেই বাংলাদেশ সরকার পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে।”
তিনি বলেন, “প্রবাসীদের জন্যও সরকারের রয়েছে নানামুখী সেবা, সেই সেবার মান আরও বাড়াতে হবে। সেই সাথে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলোর বিষয়েও সরকারের আরও কাজ করার সুযোগ রয়েছে। প্রবাসীরা যেন বাংলাদেশে গিয়ে কোনও হয়রানির শিকার না হয়। কারণ প্রবাসীরা হচ্ছে আমাদের ‘রিয়েল হিরো’।”
ফরিদা ইয়াসমিন ২৪ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসের লাকর্নভে ‘ইউরো বাংলা প্রেসক্লাবের প্রবাসীদের প্রত্যাশা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউরো বাংলা প্রেসক্লাবের ফ্রান্স ইউনিটের সহ-সভাপতি এম আলী চৌধুরীর পরিচালনায় সভাপতি তাইজুল ইসলামের সভাপতিত্বে এই আন্তর্জাতিক সেমিনারে প্রবাসীদের জন্য স্বার্থ সংশ্লিষ্ট ২৫টি দাবি উত্থাপন করা হয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ নাহাস পাশা, বাংলাদেশ বিজনেস কনসাল্টিং ফ্রান্সের সেক্রেটারি কাজী এনায়েত উল্লাহ, লেখক ও কলামিস্ট ডা. জিন্নুরাইন জায়গীরদার, বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ ব্যুরো চিফ আ স ম মাসুম, বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের প্রেসিডেন্ট ফকরুল আকম সেলিম, ব্রিটেনস্থ গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন নর্থ রিজিওনের সভাপতি হাজী ফয়জুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের জয়েন্ট ইউরোপ ব্যুরো চিফ আফজাল হোসেন, চ্যানেল এস লন্ডনের সিনিয়র সাংবাদিক নূরে আলম রব্বানী, লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমেদ, ফ্রান্স শাহ গ্রুপ চেয়ারম্যান সাত্তার আলী সুমন, অস্ট্রিয়া প্রবাসী সাংবাদিক মাইদুল মিয়া, প্যারিস বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এনায়েত সোহেল, ইউরো বাংলা প্রেসক্লাবের ফ্রান্স ইউনিট সভাপতি তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদসহ আরও অনেকে।
প্রবাসীদের নিয়ে বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য সাংবাদিকতা ও কারি শিল্পে বিশেষ অবদান রাখার জন্য সৈয়দ নাহাস পাশা, সাংবাদিকতা ও আন্তর্জাতিক পর্যায়ে চ্যারিটি কাজের জন্য ইস্টহ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন, ফ্রান্সের তুলুজে প্রথম বাংলাদেশের শহীদ মিনার স্থাপনের জন্য ফকরুল আকম সেলিমকে প্রবাসবন্ধু ২০২২ পদকে ভূষিত করা হয়। এছাড়াও ফরিদা ইয়াসমিনকে ইউরো বাংলা প্রেসক্লাবের বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
