দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে দুই নোয়াখালী প্রবাসীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহত আরিফ হোসেন (২২) নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার বাড়ির মহিন উদ্দিনের ছেলে। নিহত মো. শুভ (২৪) উপজেলার পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে।
রবিবার (২৪ জুলাই) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী শামসুল আলম রবিন। এর আগে,গতকাল গতকাল শনিবার (২৩ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ব্রাকফান শহরের এ ঘটনা ঘটে।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী শামসুল আলম রবিন জানান, নিহত দুই যুবক আফ্রিকার ব্রাকফান শহরের একটি বাংলাদেশীর দোকানে কাজ করতেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাদের দোকানে প্রবেশ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা শুভকে গুলি করে। আরিফ, হাসানসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও আরিফকে মৃত ঘোষণা করেন।
আফ্রিকা প্রবাসী শামসুল আলম রবিন আরো জানান, সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় তাদের গুলি করে এবং কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মালামাল নিয়ে পালিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
