কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া।
সোমবার জাকার্তায় ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় উভয় মন্ত্রী চলতি বছরই পিটিএ সই করার বিষয়ে সম্মত হন।
দুই মন্ত্রী দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক পর্যালোচনা করেন। ড. মোমেন জাকার্তার সঙ্গে ঢাকার বাণিজ্য ব্যবধান কমাতে পিটিএতে তৈরি পোশাক অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেন।
উভয় মন্ত্রী দুদেশের ব্যবসায়ীদের মধ্যে বিনিময় ও যোগাযোগ আরও বাড়ানোর ওপর জোর দেন।
একইদিন মন্ত্রী জাকার্তায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার ব্যবসায়ী নেতাদের এক সমাবেশে বক্তব্য দেন। অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার বিপুল সংখ্যক ব্যবসায়ী ও উদ্যোক্তা এবং বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ড. মোমেন তার বক্তব্যে গত এক দশকে বাংলাদেশের অর্জিত অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন।
তিনি পারস্পরিক সুবিধার জন্য বিভিন্ন খাতে ইন্দোনেশিয়ান এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিরাজমান অপার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি ব্যবসায়ীদের সুযোগগুলো কাজে লাগাতে এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে অবদান রাখার আহ্বান জানান।
এরপর মোমেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাকার্তায় বাংলাদেশ দূতাবাস কর্তৃক একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
