ওমানে প্রায় ২০৭টি পেশায় প্রবাসীদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। আজ রোববার এক প্রজ্ঞাপনে দেশটির শ্রম মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এর আগে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দুই শতাধিক পেশায় নিষেধাজ্ঞার ঘোষণা দেন শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ ভাওয়াইন।
যেসব পেশা নিষেধাজ্ঞার তালিকাভুক্ত :
স্টাফ বিষয়ক পরিচালক/ব্যবস্থাপক
জনসংযোগ পরিচালক/ব্যবস্থাপক
মানবসম্পদ পরিচালক/ব্যবস্থাপক
সম্পর্ক ও বাহ্যিক যোগাযোগের পরিচালক
সিইও অফিসের পরিচালক/ব্যবস্থাপক
কর্মসংস্থান পরিচালক/ ম্যানেজার
ফলো-আপ ডিরেক্টর/ম্যানেজার
নিরাপত্তা সুপারভাইজার
ভর্তি ও নিবন্ধনের পরিচালক/ব্যবস্থাপক
ছাত্র বিষয়ক পরিচালক/ব্যবস্থাপক
ক্যারিয়ার গাইডেন্স ডিরেক্টর/ম্যানেজার
ফুয়েল স্টেশন ম্যানেজার
উপ-পরিচালক/ব্যবস্থাপক-জেনারেল
পরিচালক ব্যবস্থাপক
মহাব্যবস্থাপক
মানবসম্পদ বিশেষজ্ঞ
কর্মসংস্থান বিশেষজ্ঞ
গ্রন্থাগারিক
নির্বাহী সমন্বয়কারী
কাজের চুক্তি নিয়ন্ত্রক
স্টোর সুপারভাইজার
ঋণ সংগ্রাহক
কনস্ট্রাকশন টুলস অ্যান্ড ইকুইপমেন্ট অফিসার
ওয়াটার মিটার রিডার
বিদ্যুৎ মিটার রিডার
ভ্রমণ নির্দেশনাকারী
ভ্রমণ টিকিটিং অফিসার
ট্রাভেলার্স সার্ভিস অফিসার
ডেলিভারি এজেন্ট
মুদি
গার্ড
চৌকিদার
বাস চালক ও
পাবলিক গাড়ির চালক।
তবে কবে থেকে নতুন আইন বাস্তবায়ন করা হবে তা জানা যায়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নতুন আইনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতীয়রা। তবে বাংলাদেশি শ্রমিকদের ওপরও কিছুটা নেতিবাচক প্রভাব পড়বে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
