পদোন্নতি পেয়েছেন মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম। বুধবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে আটজনকে পদোন্নতি দিয়েছে সরকার।
এর মধ্যে, প্রথমেই রয়েছেন মিশরে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম। বিসিএস দশম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম মিশরে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে সিঙ্গাপুর, ব্রুনাই, স্পেন, চীন, কানাডা ও ব্রাজিলের দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন।
এছাড়াও তিনি নিউ ইয়র্কে কনসাল জেনারেল, মরক্কো ও ইথিওপিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ও অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র নীতি ও বাণিজ্যের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
এর আগে রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম মিশরের ‘ডিপ্লোম্যাসি ম্যাগাজিনে’ এশিয়া অঞ্চলের সেরা কূটনীতিক নির্বাচিত হয়েছিলেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
