ওমানের একটি সমুদ্র সৈকতে খেলার সময় এক ভারতীয় নাগরিক ও তার ছয় বছর বয়সী ছেলে ডুবে মারা গেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তর নয় বছরের আরেক শিশু এখনো নিখোঁজ রয়েছে।
বুধবার (১৩ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ নিহত শশিকান্ত মহামানে (৪২) ও তার ছেলে শ্রেয়াসের (৬) মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিখোঁজ শশিকান্তের মেয়ে শ্রুতিকে (৯) খুঁজতে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারীরা।
এ ঘটনার ভিডিও করেন সৈকতে থাকা অন্য এক পর্যটক। ওই ভিডিওতে দেখা যায়, শ্রুতি ও শ্রেয়াস পানিতে খেলার সময় হঠাৎ প্রবল ঢেউয়ের কবলে পড়ে। এরপর তাদের বাবা শশিকান্ত তাদের বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেন। কিন্তু ঝাঁপিয়ে পড়ার পর তিনিও পানিতে তলিয়ে যান।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের মহারাষ্ট্রের অধিবাসী শশিকান্ত স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুবাই থাকতেন। সেখানের একটি ফার্মে সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি।
শশিকান্তের ভাই জানান, গত রোববার তার ভাই পরিবারসহ দুবাই থেকে প্রতিবেশি দেশ ওমানে একদিনের সফরে গিয়েছিলেন। আর সেখানেই এমন দুর্ঘটনার শিকার হন তারা।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
