গত বছরের জুন মাসের তুলনায় চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি হার দাঁড়িয়েছে ৯.১ শতাংশ। দেশটির শ্রম মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। গত ৪০ বছরের মধ্যে মুদ্রাস্ফীতির এ হার সর্বোচ্চ। জুন মাসের জন্য অর্থনীতিবিদদের প্রাক্কলন ছিল মুদ্রাস্ফীতির হার হবে ৮.৮ শতাংশ। তবে বাস্তবে দেখা যাচ্ছে এ হার সে প্রাক্কলনকেও ছাড়িয়ে গেছে।
কনজিউমার প্রাইস ইনডেক্স থেকে দেখা যাচ্ছে, কোনো একটি পণ্য বা সেবার জন্য ভোক্তাকে মে মাসের তুলনায় জুন মাসে ১ দশমিক ৩ শতাংশ বেশি খরচ করতে হয়েছে। অর্থাৎ মে মাসের সাপেক্ষে জুন মাসে মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ১ দশমিক ৩।
এ মুদ্রাস্ফীতির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পেট্রোলের দাম; বছরের ব্যবধানে যা প্রায় ৬০ শতাংশ বেড়েছে। গত মাসে দেশটিতে গ্যাসের দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। এক গ্যালন পেট্রোলের দাম গড়ে দাঁড়িয়েছে ৫ মার্কিন ডলার। ১ বছরের মধ্যে বিদ্যুতের দাম বেড়েছে ১৩.৭ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাসের মূল্য বেড়েছে ৩৮.৪ শতাংশ। সব মিলিয়ে বছরের ব্যবধানের জ্বালানির মূল্য বেড়েছে ৪১.৬ শতাংশ।
তবে দুধ, ডিম, মাখন, মুরগি থেকে শুরু করে কফির দাম পর্যন্ত সবখানেই এর প্রভাব পড়েছে।
মুদ্রাস্ফীতির এ হার অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এটিকে নিয়ন্ত্রণ করার ওপরই এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তার প্রশাসন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
