নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান হাইকমিশনার মোহাম্মদ ইমরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ ইমরান নয়াদিল্লির আগে আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। পেশাদার এ কূটনীতিক উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন মোহাম্মদ ইমরান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর মোহাম্মদ ইমরান ঢাকায় বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জেদ্দা, অটোয়া, বন ও বার্লিনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।
মোহাম্মদ ইমরান ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি দুই সন্তানের জনক।
পেশাদার কূটনীতিক মোহাম্মদ ইমরান ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে দুই বছরের জন্য যোগ দেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
