জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে ঢাকার জাপান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
বুধবার (১৩ জুলাই) শোক বইতে স্বাক্ষর করেন হাইকমিশনার।
হাইকমিশনার এক টুইট বার্তায় শোক বইতে স্বাক্ষরের দুটি ছবি পোস্ট করেছেন। তিনি ভারতের সঙ্গে জাপানের ভালো সম্পর্কের ক্ষেত্রে সদ্য প্রয়াত আবেকে স্মরণ করেন।
এর আগে মঙ্গলবার আবের মৃত্যুতে ঢাকার জাপান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গত শুক্রবার জাপানের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে বিদ্ধ হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। ওইদিন হাসপাতালে তিনি মারা যান। বন্ধুপ্রতীম দেশটির সাবেক প্রধানমন্ত্রী আবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার (৯ জুলাই) একদিনের শোক পালন করেছে বাংলাদেশ ও ভারত।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
