করোনা ভাইরাস মহামারির পর এই প্রথম লস এঞ্জেলেসের সর্ববৃহৎ ফেস্টিভাল ৪১তম লোটাস ফেস্টিভাল গত ৯ ও ১০ জুলাই ২০২২ তারিখে দুইদিনব্যাপী জাকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্তরের প্রায় দুই লাখ মানুষের সমাগম ঘটে এই উৎসবে।
এবারের ফেস্টিভালে হোস্ট কান্ট্রি ছিল ইন্ডিয়া।
উল্লেখ্য যে, ইতিপূর্বে দু’বার বাংলাদেশ হোস্ট হওয়ার সুযোগ পেয়েছে। ফেস্টিভালের উদ্বোধনীতে লস এঞ্জেলেসে নিযুক্ত কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম তাঁর বক্তব্যে আগামীতে বাংলাদেশকে হোস্ট কান্ট্রি হিসেবে মনোনীত করার জন্য আয়োজক কমিটিকে অনুরোধ জানান।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশেষ করে পদ্মা সেতুর কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ়তায় দেশ আজ অভূতপূর্ব উন্নতির পথে। হোস্ট কান্ট্রি হওয়ার সুযোগ পেলে আগামীতে লোটাস ফেস্টিভালে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা ও ডিজিটাল বাংলাদেশকে তুলে ধরা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্বস্তসূত্রে জানা গেছে ২০২৪ সালে বাংলাদেশকে হোস্ট কান্ট্রি হিসেবে বিবেচনা করা হতে পারে। আগামী২০২৩ সালে লোটাস ফেস্টিভালের হোস্ট কান্ট্রি হিসেবে মনোনীত হয়েছে ইন্দোনেশিয়া। দু’দিনব্যাপী অনুষ্ঠানে ৫০টি দল অংশগ্রহণ করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান মঞ্চে বিভিন্ন দেশের সর্বমোট ৩৮টি দল পারফরম্যান্স করে। উৎসবের প্রথম দিন শনিবার বাংলাদেশের পক্ষে লিটল বাংলাদেশ প্রেস ক্লাব অব লস এঞ্জেলেস আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মূকাভিনেতা মাইম আইকন কাজী মশহুরুল হুদা, নৃত্যে অংশগ্রহণ করেন রিনা ও সঙ্গীতে মিতালী। উপস্থাপনায় ছিলেন সাজিয়া হক মিমি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল সামিয়া আঞ্জুমসহ কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, লস এঞ্জেলেস সিটি থেকে উক্ত ফেস্টিভালে রিকগনিশন এওয়ার্ড সার্টিফিকেট প্রাপ্ত- হন কাজী মশহুরুল হুদা (মাইম শিল্পী), সাইফুল আলম, ফ্রেন্ডস বাবু (সমাজ সেবা), লস এঞ্জেলেসে নিযুক্ত কমার্শিয়াল কনসাল এস এম খুরশিদ-উল-আলম (ডিপ্লোমেটিক) ও লিটল বাংলাদেশ প্রেস ক্লাব অব লস এঞ্জেলেস (মিডিয়া)।
রবিবার ১০ জুলাই বাংলাদেশী আমেরিকান কালচারাল সার্কেল ও বালা সংগঠন অংশগ্রহণ করে। শিশু কিশোরদের জন্য অপর একটি মঞ্চে ২০টির অধিক বিভিন্নদেশের সংগঠন অংশগ্রহণ করে। বাংলাদেশ একাডেমী অব লস এঞ্জেলেস উক্ত মঞ্চে অনুষ্ঠান করে।
দুইদিন ব্যাপী ফেস্টিভালের হোস্ট কান্ট্রির পক্ষে আয়োজনে ছিল ইন্ডিয়া এসেসিয়েশন অব লস এঞ্জেলেস, ইন্ডিয়ান ফেডারেশন অব লস এঞ্জেলেস এবং কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়া, স্যান ফ্রান্সিসকো। ৪১তম লোটাস ফেস্টিভালে ইন্ডিয়ার ৭৫তম আজাদী কা অম্রিত মহাউৎসব পালন করে উদ্বোধনী অনুষ্ঠানে।
৪২তম লোটাস ফেস্টিভালে আগামী জুলাই ২০২৩ সালে অনুষ্ঠিত হবে। এতে হোস্ট কান্ট্রি থাকছে ইন্দোনেশিয়া।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
