বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সহ-সভাপতি ও সময় টিভির কুয়েত প্রতিনিধি শরিফ মোহাম্মদ মিজানুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
ঈদ উদযাপনের উদ্দেশ্যে তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন। শুক্রবার (৮ জুলাই) বাংলাদেশ সময় ভোর দুইটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার বনশ্রীতে নিজ বাসায় জ্যেষ্ঠ এই সাংবাদিক নেতা ইন্তেকাল করেন। তার মেয়ে সাকি রেজওয়ানা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার সময় তার বাবার হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছিল। এরপর মারা যান। সাকি আরো জানান, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগরে সুয়াগাজী বাড়ির পারিবারিক কবরস্থানে তার বাবার দাফন সম্পন্ন হয়েছে।
প্রায় তিন যুগ আগে মধ্যপ্রাচ্যের কুয়েতে পাড়ি জমিয়েছিলেন শরিফ মোহাম্মদ মিজানুর রহমান। এরপর বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তিনি। কিছুদিন আগে স্বল্পকালীন ছুটিতে বাংলাদেশে যান, কথা ছিল পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেই কুয়েতে ফিরবেন। কিন্তু সেটি আর হলো না। মৃত্যুর আগ পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানিতে এডমিনিস্ট্রেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন শরিফ মিজান।
ষাটোর্ধ্ব বয়সী এই সাংবাদিক নেতা দুই মেয়ে, এক ছেলে, স্ত্রীসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, জ্যেষ্ঠ এই সাংবাদিকদের মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদসহ সকল সাংবাদিক নেতা ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। শরিফ মোহাম্মদ মিজানুর রহমানের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
