প্রথমে দুজনার পরিচয়, তার পর দীর্ঘ দিনের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসা। প্রেমের টানে নূর আজিমা নামের মালয়েশিয়ার এক তরুণী কুমিল্লায় এসে তার প্রেমের বিজয় ঘটিয়েছেন। গত সোমবার (১১ জুলাই) ওই তরুণী বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘল গ্রামে মালয়েশিয়ার পেনাং শহর থেকে ছুটে আসেন।
নানা আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শিলমুড়ি ইউপি চেয়ারম্যান মো. ইসহাক। তিনি জানান, উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সাইফুল ১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করেন।
তিনি আরও জানান, ব্যবসার সুবাদে ওই শহরের বাসিন্দা নূর আজিমার সঙ্গে পরিচয় হয় সাইফুল ইসলামের। পরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে সোমবার সাইফুলের গ্রামের বাড়িতে ছুটে আসেন মালয়েশিয়ার ওই তরুণী।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী উভয়ের সম্মতিতে বিয়ে হয় তাদের। বিয়ের আমন্ত্রিত লোকজনের চেয়ে কয়েকগুণ বেশি ছিল উৎসুকজনতা।
প্রেমিক সাইফুল বলেন, নূর আজিমা অত্যন্ত ভদ্র এবং মার্জিত চরিত্রের নারী। দীর্ঘ দিন তাকে কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। সে বিয়ের জন্য বলায় আমি বলেছি ‘তুমি বাংলাদেশে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলো। আমার পরিবার যদি রাজি হয় তবে আমি তোমাকে বিয়ে করব।’
‘আমার কথা শুনে সে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। পরে আমার পরিবার এবং তার পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। সে বাংলাদেশে থাকার আগ্রহ প্রকাশ করেছে।’ যোগ করেন সাইফুল।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
