‘অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ’ পালনের অংশ হিসেবে ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাস ফিলিপাইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (পিসিসিআই)-এর সহযোগিতায় একটি বিজনেস সেমিনারের আয়োজন করে।
স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে গত ২৪ জুন অনুষ্ঠিত সেমিনারে ফিলিপাইনের ব্যবসায়ী নেতৃবৃন্দ, ফিলিপাইনে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন।
রাষ্ট্রদূত এফ. এম. বোরহান উদ্দিন সেমিনারে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এছাড়া ফিলিপাইন পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্যাসিফিক বিভাগ প্রধান নাথানিয়েল জি. ইম্পেরিয়াল এবং ফিলিপাইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর আন্তর্জাতিক কমিটি চেয়ারম্যান জুড অ্যাগুইলার সেমিনারে বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্যের বর্তমান অবস্থার উপর আলোকপাত করে উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পেরিয়ে গেলেও দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দৃশ্যত সন্তোষজনক নয়। তবে বিগত এক দশকে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতাকে আরও প্রশস্ত ও বৈচিত্র্যময় করতে যৌথ গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ফিলিপাইন পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্যাসিফিক বিভাগ প্রধান নাথানিয়েল জি. ইম্পেরিয়াল বলেন, ফিলিপাইন দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দেশ যারা ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী বছরগুলোতে নিজ নিজ চেম্বারের মধ্যে যোগাযোগের মাধ্যমে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশ দূতাবাস আয়োজিত এই সেমিনার বাংলাদেশ-ফিলিপাইনের মধ্যকার নিবিড় অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য ও বিনিয়োগের পথ আরও প্রশস্ত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফিলিপাইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্তর্জাতিক কমিটি চেয়ারম্যান জুড অ্যাগুইলার বাংলাদেশ দূতাবাসের এই ব্যবসায়িক সেমিনার আয়োজনের উদ্যোগ গ্রহণের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির চমৎকার সুযোগ রয়েছে। তিনি একটি বিজনেস কাউন্সিল গঠনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে উভয় দেশের ব্যবসায়ী নেতাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব করেন। এছাড়া, বাণিজ্যের পরিধি ও বৈচিত্র্য বৃদ্ধিতে এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিবিধ ক্ষেত্রে বিদ্যমান অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে চেম্বার বাংলাদেশ দূতাবাসের সাথে একযোগে কাজ করে যাবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
অতিথিদের বক্তব্য প্রদানের পর দূতাবাসের কাউন্সেলর সায়মা রাজ্জাকী ‘বাংলাদেশ এবং ফিলিপাইনের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক ২০ মিনিটের একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন যেখানে বাংলাদেশ-ফিলিপাইন দ্বিপাক্ষিক-অর্থনৈতিক সম্পর্কের তুলনামূলক বিশ্লেষণ, বাংলাদেশের বিভিন্ন গতিশীল খাতসমূহ, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ নীতি ও সুবিধা এবং বাংলাদেশ-ফিলিপাইনের মধ্যকার ভবিষ্যৎ সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহের উপর আলোকপাত করা হয়।
সেমিনারের শেষ পর্যায়ে উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ দুই দেশের মধ্যকার সম্ভাব্য বাণিজ্য-বিনিয়োগের খাত উল্লেখপূর্বক মূল্যবান মতামত ব্যক্ত করেন। বিশেষ করে, বাংলাদেশে উৎপাদিত ঔষধ সামগ্রীর ফিলিপাইনের বাজারে অপার সম্ভাবনা রয়েছে বলে তারা উল্লেখ করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
