পেন্টাগণ শুক্রবার ইউক্রেনকে ৮২ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদ দেয়ার ঘোষণা দিয়েছে।
ইউক্রেন তার পূর্বাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে।
এ কারনে যুক্তরাষ্ট্র দেশটির জন্য অস্ত্রের যে ১৪ তম প্যাকেজ ঘোষণা দিয়েছে তাতে রয়েছে দুটি বিমান প্রতিরক্ষা পদ্ধতি, নির্ভুল হিমার্স রকেট লঞ্চারের জন্য গোলাবারুদ, দেড়লাখ রাউন্ড আর্টিলারি গোলাবারুদ এবং চারটি অতিরিক্ত কাউন্টার-আর্টিলারি রাডার।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রেস সেক্রেটারি টড ব্রেসিয়াল এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধের প্রয়োজন মেটাতে ইউক্রেনের সক্ষমতা বাড়ানোর জন্য দেশটিকে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সাথে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
রাশিয়া ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি অভিযান চালানোর পর থেকে যুক্তরাষ্ট্র নতুন এ প্যাকেজসহ দেশটিকে মোট ৬শ’ ৯০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে।
নতুন এ প্যাকেজ মার্কিন সেনাবাহিনীর নিজস্ব মজুদ থেকে দেয়া হচ্ছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
