মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ৩৭ বাংলাদেশি ও ৪ জন ইন্দোনেশিয়ার নাগরিককে আটক করেছে সে দেশের মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি। নৌকা যোগে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করার সময় তারা গ্রেফতার হন।
বৃহস্পতিবার (৩০ জুন) ভোর রাতে সেলাঙ্গরের কুয়ালা সেপাং থেকে আটক করা হয় ওই ৪১ জন অভিবাসীদের।
মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) মেলাকা ও নেগরি সেম্বিলান অঞ্চলের পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক বলেন, “আমাদের রাডার ৩০ জুন রাত ১১টার দিকে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করা একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি সনাক্ত করে। এরপরে আমরা অভিযান শুরু করি। আমাদের একটি টহল নৌযান এই এলাকায় পাঠানো হয় এবং আমরা কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অনিবন্ধিত নৌকা খুঁজে পাই।”
ক্যাপ্টেন ইস্কান্দার আরও জানান, নৌকা থাকা ৪১ জনকে এমএমইএ জেটিতে নিয়ে এসে আটক করা হয়। এ ঘটনায় মানবপাচার বিরোধী এবং অভিবাসী (সংশোধন) আইনে মামলা করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন আছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
