যুক্তরাষ্ট্রের মিসৌরিতে দ্রুতগতির একটি ট্রেন একটি ডাম্প ট্রাককে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
মিসৌরির দক্ষিণ-পশ্চিমে একটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
ট্রেনটি লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো যাচ্ছিল। এ ঘটনায় ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে যাত্রীদের দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগির জানালা ও দরজা দিয়ে বের হতে দেখা যায়। একজন যাত্রী বলেন, “মনে হচ্ছিল যে সবকিছুই ধীর গতিতে ঘটেছে। ট্রেনটি কাঁপতে শুরু করে এবং তারপরে হঠাৎ উল্টে যায়। এর পর জানালা দিয়ে প্রচুর ধুলো আমার দিকে আসে।”
মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোলের মুখপাত্র জাস্টিন ডান বলেছেন, ‘তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে।’ তিনি বলেন, “ট্রেনটিতে ২০০ জনের বেশি যাত্রী এবং প্রায় এক ডজন ক্রু সদস্য ছিল। ট্রেনটি একটি নুড়ি রাস্তার চৌরাস্তা অতিক্রম করছিল। সেই সময় এর সামনে ট্র্যাক চলে আসে। এদিকে ট্রাকটিকে চিহ্নিত করার মতো কোনও আলো ছিল না সেখানে। কোনও ইলেকট্রনিক কন্ট্রোল ডিভাইস ছিল না। গ্রামীণ এলাকায় সাধারণত যা হয়।”
কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত তিনটি লাশ পাওয়া গেছে দুর্ঘটনাস্থল থেকে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
উদ্ধারকাজের দায়িত্বে থাকা এক কর্মকর্তা ঘটনা প্রসঙ্গে বলেন, “আশেপাশের কাউন্টি থেকে জরুরি সহায়তা দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের কয়েকজনকে হেলিকপ্টারে করে ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে।”
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
