মুনির চৌধুরীকে আরও ৫ বছরের জন্যে শিকাগোতে বাংলাদেশের অনারারী কন্সাল জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকেই তিনি এ দায়িত্বে রয়েছেন। শেখ হাসিনার এই আগ্রহের পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও মুনির চৌধুরীর বর্তমান পজিশনের নবায়ন করেছে অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন। স্টেট ডিপার্টমেন্ট এ তথ্য জানায়।
সিলেট অঞ্চলের সন্তান মুনির চৌধুরী ৩২ বছরেরও অধিক সময় যাবত বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের স্মৃতিবিজড়িত শিকাগোতে বাস করছেন। মুজিব আদর্শে উজ্জীবিত আরেক কম্যুনিটি লিডার শামসুল ইসলামের (সম্প্রতি ইন্তেকাল করেছেন) ঘনিষ্ঠ সহায়তায় ১৯৯৭ সালে শিকাগো সিটিতে ‘শেখ মুজিব ওয়ে’ করেছেন ডেভন এভিনিউর অংশবিশেষের। ১৯৭০ সালে ছাত্রলীগের কর্মী হিসেবে পাক সামরিক জান্তা কর্তৃক গ্রেফতার হয়ে জেল খেটেছেন। সে সময় দুই হাজার টাকার জরিমানাও করেছিল মার্শাল ল’কোর্ট। প্রবাসের অন্যতম প্রাচিন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার শিকাগোল্যান্ড’র সভাপতির দায়িত্ব পালন ছাড়াও ইলিনয় রাজ্য প্রশাসনের নানা দায়িত্বে ছিলেন ৬ বছর। শামসুল ইসলামের সহায়তায় শিকাগোতে এফ আর খান ওয়ে করেছেন মৃদুভাষী মুনির চৌধুরী। বাংলাদেশ প্যারেডেরও জনক তিনি। শিকাগো সিটিতে ৯১১ সার্ভিসে বাংলার প্রচলন করেছেন। বহুজাতিক সমাজে বঙ্গবন্ধুর বাংলাদেশকে মহিমান্বিত করার পাশাপাশি কম্যুনিটির সাথে নিবিড় সম্পর্ক অটুট রাখায় শেখ হাসিনার এ নিয়োগে প্রবাসীরাও সন্তুষ্ট। মুনির চৌধুরী তাকে আরো ৫ বছরের জন্য অনারারী কন্সাল জেনারেল হিসেবে নিয়োগ দেয়ায় গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যার প্রতি। একইসাথে দায়িত্ব আরো সূচারুরূপে চালিয়ে যেতে কম্যুনিটির সকলের আন্তরিক সহায়তা চেয়েছেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
