শীত আসার আগেই যুদ্ধ শেষ করতে হবে, এমনটাই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জি-৭ বৈঠকে ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন জেলেনস্কি। সেখানে তিনি দাবি তুলেছেন, আরও কড়া নিষেধাজ্ঞা চাপানো হোক রাশিয়ার উপরে। সেই সঙ্গে ইউরোপীয় দেশগুলির কাছে তিনি আবেদন করেছেন, আরও যুদ্ধাস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করা হোক।
ইতিমধ্যেই মারিওপোলের পরে আরেকটি বড় শহর সেভেরদোনেৎস্ক দখল করে নিয়েছে রাশিয়া। বেশ কিছুদিন ধরেই রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছিল, ইউক্রেনের পূর্বাঞ্চলে ইউক্রেনের সেনাদের হঠানোই তাদের একমাত্র লক্ষ্য। যত দিন গড়াচ্ছে,ক্রমেই শক্তিশালী হচ্ছে রুশ সেনা। সেই প্রসঙ্গে পশ্চিমি দেশগুলির উদ্দেশ্যে কড়া বার্তাও দিয়েছিলেন জেলেনস্কি। যুদ্ধাস্ত্র পাঠাতে অহেতুক দেরি করছে কিছু দেশ, এমন দাবি করেছিলেন তিনি।
তবে জি-৭এর বৈঠকে জেলেনস্কি বলেন, সদস্য দেশগুলির উচিত ইউক্রেনকে প্রচুর সাহায্য করা, যেন শীতকাল আসার আগেই এই ভয়াবহ যুদ্ধ শেষ হয়। কারণ শীতকালে অধিকাংশ সময়েই ইউক্রেনের তাপমাত্রা থাকে হিমাঙ্কের নীচে। ফলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে জেলেনস্কিকে। এমনিতেই দেশের পূর্ব দিকে বিদ্যুৎ সংযোগ প্রায় বিচ্ছিন্ন। এর পর ঠাণ্ডা বাড়লে ঘর গরম রাখতে না পেরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে দেশের সাধারণ মানুষ। সেই সঙ্গে রেল লাইন আটকে পড়ার ফলে রসদ আনা যাবে না। এই সুযোগে রুশ সেনাবাহিনী ইউক্রেনে ঢুকে পড়তে পারবে।
এদিকে বিশেষজ্ঞদের মতে, বেশিদিন ধরে যুদ্ধ চালানো সম্ভব নয় রাশিয়া বিরোধী দেশগুলির পক্ষে। ইউক্রেনকে সাহায্য করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশগুলি। তার প্রভাব পড়ছে অর্থনীতিতে। সেই কারণে ক্ষোভ তৈরি হচ্ছে জনমানসে। চলতি সপ্তাহেই ন্যাটোর বৈঠকেও ভাষণ দেবেন জেলেনস্কি। কিন্তু কবে যুদ্ধ থামবে, জানা নেই কারোরই।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
