কম্যুনিটি সার্ভিসে বিশেষ অবদানের জন্যে আবারও যুক্তরাষ্ট্রের ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডের মেম্বার মনোনীত হলেন শাহজাহান শেখ। এটি হচ্ছে তার চতুর্থ মেয়াদের মনোনয়ন এবং ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনিসা এল গিবসন ২২ জুন এক চিঠিতে মনোনীতদের তালিকা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সিটি কাউন্সিলম্যান, স্টেট এ্যাসেম্বলিম্যান এবং স্টেট সিনেটরগণের পরামর্শক্রমে দু’বছর মেয়াদি এ মনোনয়ন প্রদান করা হয়। নিউইয়র্ক সিটির ব্রঙ্কস বরোর কম্যুনিটি বোর্ডে শাহজাহান শেখ ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।
গত ৬ বছরের কর্মকালে তিনি অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদা নিয়ে প্রশাসনের সাথে দেন-দরবারের পাশাপাশি কম্যুনিটিকে বহুজাতিক সমাজের সাথে পরিচিত করতে নিরলসভাবে শ্রম দিয়েছেন।
গাজীপুরের কাপাসিয়ার সন্তান শাহজাহান শেখ ব্যক্তিগতভাবে একটি কলেজে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
