পদ্মা সেতু নির্মাণে বিরোধিতাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
রোববার (১৯ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
ভাঙ্গায় জাদুঘর নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রসঙ্গ টেনে শম্ভু বলেন, পদ্মা সেতুর যন্ত্রপাতি নিয়ে ভাঙ্গায় জাদুঘর হবে। আমার প্রস্তাব থাকবে যারা পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন তাদের তথ্য ওই জাদুঘরে রাখতে হবে।
ভাঙ্গায় যে জাদুঘর হবে সেখানে পদ্মা সেতুর বিরোধিতাকারীদের বিস্তারিত তথ্য উপস্থাপনের দাবি জানান এই সংসদ সদস্য।
তিনি বলেন, নতুন কোনো রাস্তা তৈরির দরকার নেই। বিদ্যমান যে রাস্তাগুলো আছে তা মেরামত করে চলার উপযোগী করতে হবে।
শম্ভু বলেন, প্রধানমন্ত্রী বরগুনায় ২৫০ বেডের হাসপাতাল দিয়েছেন। সেখানে ভবন নির্মাণ শেষ হয়েছে কিন্তু ডাক্তার নেই, নার্স নেই। ১০০ বেডের হাসপাতালের খাদ্যে আড়াইশ বেডের হাসপাতাল চলে।
বরগুনায় মডেল মসজিদ নির্মাণের কাজ এগোচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
