মুহাম্মদ (সা.)-কে কটূক্তির প্রতিবাদে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত মুসলিমরা দেশটির ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। শুক্রবার (১৭ জুন) জুমার নামাজের পর থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত ভারতীয় দূতাবাসের সামনে অবস্থান নেয় স্থানীয়দের পাশাপাশি এশিয়া-আফ্রিকার অভিবাসী মুসলিমরা।
বিক্ষোভে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মরক্কো, সোমালিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া, মালাউই, মোজাম্বিক, জিম্বাবুয়ে, কেনিয়া, মিশর, লিবিয়াসহ বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা মুহাম্মদ (সা.)-এর সম্মানে বিভিন্ন স্লোগান লিখা ব্যানার, পোস্টার ও ফেস্টুন প্রদর্শন করেন।
বিক্ষোভে ভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মার বক্তব্য ও পরবর্তীতে মুসলমানদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার প্রতিবাদ জানানো হয়। ভারত সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য অনিরাপদ হয়ে উঠেছে হুশিয়ার করে জড়িত ব্যক্তি ও রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করা হয়।
ভারতে সম্প্রতি টিভি টকশোতে ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মার মন্তব্যের জেরে বিশ্ব জুড়ে আন্দোলন শুরু হলে তাকে বহিষ্কার করতে বাধ্য হয়। তাতেও ধর্মপ্রাণ মুসল্লি ও মুসলিম প্রধান দেশগুলোতে প্রতিবাদ থামেনি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিবাদ, ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে রাষ্ট্রীয়ভাবে ভারতের পণ্য বয়কটসহ দেশটির বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপের দাবি উঠে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
