অবশেষে নানা ধোঁয়াশার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের চূড়ান্ত খবর জানা গেলো। হোয়াইট হাউজ, বাইডেনের প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরের তথ্য নিশ্চিত করেছে। যার মধ্যে সৌদি আরব সফর ও দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বাইডেন প্রশাসন মঙ্গলবার (১৪ জুন) বাইডেনের এই সফরের তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা বয়েছে, আগামী ১৩-১৬ জুলাই বাইডেন এই সফরে যাবেন। এরমধ্যে তিনি ইসরায়েল ও দখলকৃত পশ্চিম তীরও সফরে যাবেন।
২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে একদল সৌদি এজেন্ট জামাল খাশোগি নামে এক ভিন্নমতাবলম্বী সাংবাদিককে নির্মমভাবে হত্যা করে। এই নিয়ে মার্কিন গোয়েন্দারা জানায়, খাশোগি হত্যাকাণ্ডে প্রিন্স মোহাম্মদ বিন সালমান সরাসরি সম্পৃক্ত ছিলেন।
তাই জো বাইডেনের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের সাক্ষাতে প্রশ্ন উঠবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
খাশোগি হত্যার পর সৌদি কর্মকর্তারা প্রাথমিকভাবে এই বিষয়ে মিথ্যে বলে। তারা শুরুতে দাবি করে, খাশোগি কনস্যুলেট ত্যাগ করেন তবে পরবর্তীতে সৌদি দেশটির বেশ কয়েকজন নাগরিককে গ্রেফতার করে।
২০১৯ সালে জাতিসংঘ খাশোগি হত্যাকাণ্ডকে একটি ‘পূর্বপরিকল্পিত বিচারবহির্ভুত মৃত্যুদণ্ড’ বলে অভিহিত করেছে। ধারণা করা হচ্ছে, জুলাইতে সৌদি আরব সফরে বাইডেন দেশটির তেল উৎপাদন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
