বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মঙ্গলবার বেলা ২টায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখার ৭২ ঘণ্টা সময় পার হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শে পর্যবেক্ষণের সময় আরও বাড়ানো হয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
হঠাৎ অসুস্থ হওয়ায় খালেদা জিয়াকে গত শুক্রবার দিনগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর এ নিয়ে খালেদা জিয়াকে পাঁচ দফা বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি করা হলো। এর আগে ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে একই হাসপাতালে নেওয়া হয়েছিল।
শায়রুল কবির বলেন, মেডিকেল বোর্ড বসেই খালেদা জিয়ার নিবিড় পর্যবেক্ষণের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এটা কতক্ষণ চলবে, তা তারা এখনো জানায়নি। তবে আজ তারা আবার বসবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শনিবার বেলা ২টা থেকে খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল খালেদা জিয়াকে দেখভাল করছেন।
বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত বোর্ডে এভারকেয়ার হাসপাতালের ১২ জন আর বাইরের চিকিৎসক আছেন ৯ জন। বোর্ডের নেতৃত্বে আছেন এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান শাহবুদ্দিন তালুকদার।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
