যুক্তরাজ্যে নোয়াখালী সমিতি ইউকের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে নোয়াখালী উৎসব ২০২২।
লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে ১২ জুন স্থানীয় সময় বেলা ১১টায় উদ্বোধন হয় উৎসবের। রাত ১১টায় শেষ হয় আয়োজন। এদিন যুক্তরাজ্যে বসবাসরত নোয়াখালীর মানুষেরা দিনভর আনন্দ-উৎসবে পার করেন।
অনুষ্ঠানে নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্যের ওপর নির্মিত তথ্যবহুল বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আঞ্জুমান মুন্নি ও মিনহাজ খান।
অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় রাজনীতিবিদ, বেশ কয়েকজন এমপি, মেয়র, কাউন্সিলরবৃন্দ। যোগ দেন সদ্য নির্বাচিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে নির্বাচিত নির্বাহী মেয়র লূতফুর রহমান।
যুক্তরাজ্যে সাম্প্রতিক স্থানীয় কাউন্সিল নির্বাচনে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বেশ কয়েকজন নির্বাচিত কাউন্সিলর, মেয়র, মুক্তিযোদ্ধা ও কমিউনিটিতে অবদান রাখা অনেক ব্যক্তিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়াও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়, মেধাবী শিশুদের মাঝে পুরষ্কারও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে বক্তারা নোয়াখালীর ২০০ বছর ধরে চলা আসা ইতিহাস, ঐতিহ্যকে স্মরণ করেন। এই আয়োজন ঘিরে তারা বেশ আনন্দিত ও উচ্ছাস প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে ফ্যাশন ডিজাইনার শারমিন মৌয়ের পরিচালনায় বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক পরে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন বাংলাদেশ থেকে সংগীত শিল্পী ফাহমিদা নবী এবং যুক্তরাজ্যের স্থানীয় বেশ কয়েকজন শিল্পী।
আয়োজক নোয়াখালী সমিতি ইউকের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আবু জাফর, নোয়াখালী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল হক রাজ, প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির জাহাঙ্গীর, সদস্য সচিব মোহাম্মদ আখতার, এম এহোসেন নিজাম ও আলাউদ্দিন রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।
আয়োজকরা বলেন, নোয়াখালীর ঐতিহ্যের ২০০ বছরকে স্মরণীয় করে রাখতে বিলেতে বসবাসরত নোয়াখালীবাসীকে নিয়ে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে আজকের এই আয়োজনটি। এছাড়াও যুক্তরাজ্যে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের কাছে নোয়াখালীর নাম ইতিহাস, সংস্কৃতি, গৌরব ও ঐতিহ্যের সাথে পরিচিত করিয়ে দিতে পারা আমাদের আয়োজনের অন্যতম স্বার্থকতা।
দিনভর অনুষ্ঠান আয়োজন শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
