‘এসো মিলি হৃদয়ের আহ্বানে মিলনের উৎসবে’- এই স্লোগানকে সামনে রেখে গত ১২ জুন ২০২২ (রবিবার) সারাদিনব্যাপী হয়ে গেল জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার আয়োজনে বার্ষিক পিকনিক ও ঈদ পুনর্মিলনী।
লস এঞ্জেলেসের নর্থ হলিউড পার্কে অসংখ্য প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে উৎসবমূখর হয়ে ওঠে পুনর্মিলনী অনুষ্ঠান। জমজমাট হয়ে ওঠে বাৎসরিক বনভোজন।

লস এঞ্জেলেস কমিউনিটির বিশিষ্টব্যাক্তিবর্গ, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে উক্ত আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পাশাপাশি ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার এ পিকনিকে দূরদূরান্ত থেকে কমিউনিটির মানুষের সমাগম ঘটে।
বার্ষিক এ পিকনিক ও ঈদ পুনর্মিলনী তে আকর্ষণীয় আয়োজন ছিল ছোট-বড় সবার জন্য ক্রীড়া প্রতিযোগিতা। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র।

পেন্ভামিকের জন্য বিগত দুবছর পিকনিক না হওয়ার ফলে সকলের মাঝে ফিরে আসে আনন্দের ধারা,
পিকনিকের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ ঘটায় সারাক্ষণব্যাপী ছিল অফুরন্ত আড্ডা।
ঈদ পুনর্মিলনীতে নবনির্বাচিত এডভাইজরি কমিটিকে সকলের সাথে পরিচয় করিয়ে দেন ও অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দীন জেবলু।

ঈদ পুনর্মিলনী আয়োজনে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি আবুল হাসনাত রায়হান।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
