বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘এই বাজেট ধনীকে আরও ধনী এবং সাধারণ মানুষকে আরও বেশি নাজুক করার বাজেট।’
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের বাইরে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান রুমিন। এ সময় তিনি এই বাজেটকে গতানুগতিক উচ্চবিলাসী ও স্বজনতোসী বলেও মন্তব্য করেন।
সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘এমন সময় আমরা বাজেট দিচ্ছি যখন করোনার ধাক্কা কাটিয়ে ওঠা শুরু করেছি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে পুরো অর্থনীতি, পুরো বিশ্ব বিপর্যস্ত। তবে, আমরা আশা করেছিলাম, গতানুগতিক বাজেটের বাইরে গিয়ে এই বাজেটে কিছু পাব। যে বাজেট সাধারণ মানুষের কথা বলবে, সাধারণ মানুষের জীবনে যে নিত্যনৈমিত্তিক সমস্যাগুলোকে অ্যাড্রেস করবে। কিন্তু, আনফরচুনেটলি আমরা সে রকম বাজেট পাইনি।’
ব্যারিস্টার রুমিন বলেন, ‘আপনারা জানেন যে, আমাদের আমদানি ব্যয় অনেক বেড়ে গেছে, রপ্তানি আয় সেই তুলনায় কম। মূল্যস্ফীতি আকাশচুম্বী, ডলারের দাম টাকার তুলনায় অনেক বেশি বেড়ে গেছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। নানান সমস্যার মধ্যে দিয়ে এই বাজেট দেওয়া হয়েছে।’
রুমিন আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম—এই বাজেটে এই বিষয়গুলো বিবেচনা করা হবে। কিন্তু, না। আমরা দেখলাম, সেই একই গতানুগতিক বাজেট। উচ্চাবিলাসী বাজেট এবং যে বাজেটে দুই লাখ ৪৫ হাজার কোটি টাকা ঘাটতি থাকবে।’
রুমিন ফারহানা বলেন, ‘এই রকম অবস্থা নিয়ে বাজেটের যে লক্ষ্য, তা পূরণ করা হবে বলে আমরা মনে করি না। এই বাজেট স্বজনতোষী বাজেট। এই বাজেট ধনীকে আরও ধনী করার এবং সাধারণ মানুষকে আরও বেশি নাজুক করার বাজেট।’
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
