রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত রাখতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ৮১টি মিশনে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৮ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত চিঠিতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে মিশন প্রধানদের নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, সরকার রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন পেশায় কর্মরত অনাবাসী বাংলাদেশিদের বৈদেশিক রেমিট্যান্স বৈধ পথে দেশে পাঠানোর ক্ষেত্রে মিশনগুলো আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
চিঠিতে উল্লেখ করা হয়, মিশনগুলোর অধিক্ষেত্রভুক্ত অঞ্চলে বাংলাদেশের তফসিলি ব্যাংকের অফিসগুলো নিয়মিত পরিদর্শন করে প্রবাসীদের সঙ্গে উত্তম পেশাদার আচরণ নিশ্চিত করা প্রয়োজন।
দূতাবাসগুলোর পক্ষ থেকে উক্ত ব্যাংক অফিসগুলোতে দৈনিক রেমিট্যান্স পাঠানো সংক্রান্ত উপাত্ত সংগ্রহ করা এবং বাংলাদেশি গ্রাহকের তালিকা করে ফোনে তাদের উদ্বুদ্ধ করা প্রয়োজন। এছাড়া মিশনে সংরক্ষিত প্রবাসী বাংলাদেশিদের তালিকা ব্যবহার করেও এ বিষয়ে অনুরোধ করা যেতে পারে। এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিরা এবং মিশনের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট ইত্যাদিতেও রাষ্ট্রদূত বা মিশন প্রধানের পক্ষ থেকে অনুরোধ সংবলিত ভিডিও বার্তা প্রচার করা যেতে পারে।
চিঠিতে আরও বলা হয়, বিদেশে অবস্থিত মিশনগুলো বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ওপরে বর্ণিত নির্দেশনাগুলোর বাস্তবায়ন ছাড়াও মিশনের সুবিধামতো বিভিন্ন পদক্ষেপ নিতে পারবে। আশা করা যায়, এতে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত রাখা সম্ভব হবে।
চিঠিতে মিশন প্রধানদের আন্তরিক সহযোগিতাও কামনা করেন পররাষ্ট্র সচিব।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
