যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে একজনের হামলায় দুই নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চার্চের পার্কিং এরিয়ায় এক বন্দুকধারীর হামলায়
দুই নারী নিহত হয়েছেন। পরে ওই ব্যক্তি আত্মহত্যা করেন।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে গুলিতে অসংখ্য নিহতদের সঙ্গে আরও তিনজন যোগ হলো।
বাফালো, উভালডে ও ওকলাহোমায় সাম্প্রতিক বন্দুক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণের পর এ ঘটনা ঘটল।
এ ছাড়া বৃহস্পতিবার উইসকনসিনে আরও একটি বন্দুক হামলার ঘটনা ঘটে। সেখানে হামলায় শেষকৃত্যে অংশ নেওয়া দুই ব্যক্তি আহত হন।
স্টোরি কাউন্টি শেরিফের অফিসের প্রধান ডেপুটি নিকোলাস লেনি বলেন, কর্নস্টোন চার্চের ভেতরে অনুষ্ঠান চলাকালে বাইরে ঘটে এ বন্দুক হামলার ঘটনা। ঘটনাস্থলে এসে তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
তিনি তাদের পরিচয় এবং তাদের মধ্যে কী সম্পর্ক ছিল তা জানাননি।
লেনি বলেন, এটি বিচ্ছিন্ন ও এক ব্যক্তির দ্বারা ঘটানো ঘটনা বলে মনে হচ্ছে।
এর কিছুক্ষণ আগে বাইডেন কংগ্রেসের প্রতি অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ, ব্যাকগ্রাউন্ড যাচাই-বাছাই এবং নির্বিচার গুলির ঘটনা ঠেকাতে অন্যান্য অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নের আহ্বান জানান।
প্রেসিডেন্ট বলেন, ‘অনেক হয়েছে, অনেক হয়েছে।’
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বন্দুকহামলার ঘটনা বেড়েই চলেছে। নিউ ইয়র্কের এক হামলায় কয়দিন আগে ১০ জন কৃষ্ণাঙ্গ নিহত হন। এর পর টেক্সাসে বন্দুক হামলায় নিহত হয় ১৯ শিশু ও দুই শিক্ষক। পরে ওকলাহোমায় হামলায় দুই চিকিৎসক, একজন রিসিপসনিস্ট ও এক রোগী নিহত হন।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
