তুরস্ক প্রজাতন্ত্র দেশটির নাম ‘তুরস্ক’ থেকে ‘তুর্কিয়ে’ পরিবর্তন করে নিয়েছে জাতিসংঘ। দেশটির অনুরোধের পরিপ্রেক্ষিতে এ পরিবর্তনে সম্মতি জানায় জাতিসংঘ।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর কাছ থেকে মহাসচিব আন্তোনিও গুতেরেসকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। এতে সবকিছুতে ‘তুরস্ক’ এর পরিবর্তে ‘তুর্কিয়ে’ ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
মুখপাত্র বলেন, চিঠি পাওয়ার পর থেকেই দেশের নাম পরিবর্তনের বিষয়টি কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠিটি আনুষ্ঠানিকভাবে পাঠানোর ঘোষণা দিয়েছেন কাভুসোগলু।
‘আমাদের যোগাযোগ অধিদপ্তরের সঙ্গে আমরা এটির জন্য একটি ভালো ভিত্তি প্রস্তুত করতে সক্ষম হয়েছি’, চিঠিতে বলা হয়।
কাভুসোগলু বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, আমরা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর কাছে ‘তুর্কিয়ে’ ব্যবহারের জন্য অনুরোধ করেছি।
গত ডিসেম্বরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি নাম ‘তুর্কিয়ে’তে পরিবর্তন করার পদক্ষেপ নেওয়া শুরু করে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান একটি স্মারকলিপি প্রকাশ করার এবং জনসাধারণকে প্রতিটি ভাষায় দেশটির নাম ‘তুর্কিয়ে’ ব্যবহার করতে নির্দেশ দেন।
সে সময় এরদোগান বলেছিলেন, তুর্কিয়ে আমাদের দেশের জন্য একটি ব্র্যান্ড হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিবেচনা করা হয়। ‘তুর্কিয়ে’ তুর্কি জনগণের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধের সেরা উপস্থাপনা এবং বহিঃপ্রকাশ।
এরদোগান কোম্পানিগুলোকে তাদের রপ্তানিকৃত পণ্যের জন্য ‘ মেইড ইন তুর্কিয়ে’ ব্যবহার করার পরামর্শ দেন এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোকে তাদের চিঠিপত্রে ‘তুর্কিয়ে’ ব্যবহার করার নির্দেশ দেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
