দীর্ঘ প্যান্ডামিকের পর অবশেষে হয়ে গেল রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলেসের আয়োজনে মননশীল ও মনমুগ্ধকর স্বর্ণালী কবিতা সন্ধ্যা। যা এক পর্যায়ে কবিতা আড্ডায় পরিণত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতি কাজী মশহুরুল হুদা।
গত ২৯ মে ২০২২ সন্ধ্যায় বাংলাদেশ একাডেমী মিলনায়তনে কবি ও আবৃত্তিকারদের মিলন ঘটে। প্রত্যেকেই স্ব স্ব কবিতা পাঠ এবং অন্যের কবিতা আবৃত্তি করেন।
কবিতা সন্ধ্যায় সভাপতিত্ব করেন কবি মুকতাদির চৌধুরী তরুণ। তিনি কবিতা নিয়ে কথা বলেন।

আড্ডায় অংশ নেন কবি জামাল হোসেন, ছড়াকার ও কবি আহমেদ বশির, কবি সহিদুল ইসলাম রনি, কবি শামছুল আরেফীন বাবলু, আসজাদী রশীদ সীমি, আজমিরা রওশন, খাজা মোর্ত্তজা, প্রখ্যাত ব্যান্ড শিল্পী নাসির আহমেদ অপু, সাজিয়া, লতিফা খান শিউলি প্রমুখ।
স্বর্ণালী কবিতা সন্ধ্যায় আবৃত্তি/পাঠ অনুষ্ঠানের পর শুরু হয় কবিদের আড্ডা। সেই জমানো আড্ডা যেন শেষই হয় না। এতে যুক্ত হয় সংগঠনের সদস্য মুন্নি ও নিশির হাতে রান্না করা চটপতি ও ভেজিটেবল রোল দিয়ে আপ্যায়ন। উপস্থিত সকলেই একটি স্বর্ণালী সন্ধ্যা উপভোগ করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
