আওয়ামী লীগের চরিত্রই হচ্ছে জোর করে ক্ষমতায় থাকা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর পরের নির্বাচনেও তারা জোর করে, সন্ত্রাস দিয়ে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে। আওয়ামী লীগের গত ১৪ বছরের ইতিহাস হচ্ছে জোর করে টিকে থাকার ইতিহাস।
শুক্রবার (২০ মে) বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতা সাক্কু দল থেকে আজীবন বহিষ্কারবিএনপি নেতা সাক্কু দল থেকে আজীবন বহিষ্কার
আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শুনলে হাস্যকর মনে হয় উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন, ‘পার্লামেন্টে ক্যু করে একটা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল এই আওয়ামী লীগ। তাই তাদের মুখে গণতন্ত্রের কথা মানেই একটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়।’
ফখরুল বলেন, ‘২১ বছর ক্ষমতার বাহিরে ছিল আওয়ামী লীগ। ক্ষমতার বাহিরে থাকলেই পচনশীল হয় না। বিএনপি হচ্ছে উচ্চগামী একটি দল। আমরা হচ্ছি ঊর্ধ্বগামী দল তা প্রমাণ করার জন্য একটি নিরপেক্ষ নির্বাচন যথেষ্ট। ওবায়দুল কাদেরের কোন কথাকে গুরুত্ব দেই না আমরা। কারণ তিনি নিজে কোন কথা বলেন না। শেখ হাসিনা যা বলেন তিনি সেটাই বলেন।’
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুরু প্রমূখ।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
