ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও দর্শনের পথ ধরেই আজকের বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে; বঙ্গবন্ধুর কালোত্তীর্ণ রূপকল্প ও দর্শনেরই ফসল বর্তমানের বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বের ফলেই জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ এখন বাস্তবতার দ্বারপ্রান্তে। ’
রোমের তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল কনভারসেশন শীর্ষক সেমিনারে ১৭ এম রাষ্ট্রদূত শামীম ‘বাংলাদেশ এ্যান্ড বঙ্গবন্ধু ইন দ্য ইভোলভিং জিওপলিটিক্যাল কনটেক্সট অব সাউথ এশিয়া এ্যান্ড বিইয়োন্ড’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বিভিন্ন দেশের প্রায় ১৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এ প্রবন্ধ উপস্থাপনকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সুতোয় গাঁথা এবং সে সূত্র ধরে বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধিকার প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুর ভূমিকা উল্লেখ করেন।
বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক অগ্রযাত্রার সার্থক রূপায়নে জাতির পিতার প্রদর্শিত পথই যে নেপথ্যে অবদান রেখে চলছে সে বিষয়ে আলোকপাত করে রাষ্ট্রদূত শামীম শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধুর জীবন দর্শনের কিছু দৃষ্টান্ত তুলে ধরেন। বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে নিবেদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত কালজয়ী বিভিন্ন উদ্ধৃতি এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বদলে যাওয়ার গল্প শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ জাগায়। বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রা, ভবিষ্যৎ রূপকল্প ও অনন্য সাফল্যসমূহ তুলে ধরার পাশাপাশি বিদ্যমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানও পর্যালোচনা করা হয়। এসময় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর দেখানো মূলনীতিসমূহ যে এখনো প্রাসঙ্গিক এবং কার্যকর সে বিষয়ে রাষ্ট্রদূত তার অভিজ্ঞতার আলোকে পর্যালোচনা করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
