মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আগামীকাল বুধবার হোয়াইট হাউসে যাচ্ছেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোয় যোগদান, ইউরোপের নিরাপত্তা ও চলমান যুদ্ধে ইউক্রেনকে সমর্থন নিয়ে তিন নেতার মধ্যে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। সিএনএনের প্রতিবেদনে আজ মঙ্গলবার এমনটি বলা হয়েছে।
নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত দুই দেশ সুইডেন ও ফিনল্যান্ড সামরিক জোট ন্যাটোয় ঢুকতে চাওয়ায় তাদের প্রতি সমর্থন প্রকাশ করতেই মূলত দুই নেতাকে ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে বাল্টিক অঞ্চলের দুই দেশ ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটের সদস্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ ন্যাটোর নেতৃত্বশালী দেশগুলো এরই মধ্যে দুই দেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
ফিনল্যান্ড ও সুইডেনের এখনই ন্যাটো সদস্য হওয়ার জন্য প্রায় সব যোগ্যতাই রয়েছে। তবে সামরিক জোটটির অলিখিত নিয়ম হচ্ছে বর্তমান সদস্য ৩০ দেশেরই অনুমোদন লাগে। এ ক্ষেত্রে বাধ সেধেছে তুরস্ক। দেশটির স্বাধীনতাকামী কুর্দিশ ওয়ার্কার্স পার্টিকে (কেকেকে) সমর্থন জুগিয়ে আসছে ফিনল্যান্ড ও সুইডেন। অথচ তুরস্ক একে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নেরও (ইইউ) সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে কেকেকে।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
