করোনা থেকে সেরে ওঠার সূচকে আট ধাপ এগিয়ে বিশ্বের ১২১ দেশের মধ্যে পঞ্চম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনা মোকাবিলায় নেতৃত্বের দিক থেকে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) প্রকাশিত নিকেই কোভিড-১৯ আরোগ্য সূচকে বাংলাদেশ পেয়েছে ৮০ পয়েন্ট। গত মার্চের শেষে ৭২ পয়েন্ট পেয়ে এ অবস্থান ছিল ১৩তম।
করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশ ও অঞ্চলের ব্যবস্থাপনা, টিকা দেওয়ার হার এবং সামাজিক তৎপরতার ওপর ভিত্তি করে প্রতি মাসের শেষে এই সূচক প্রকাশ করা হয়।
এপ্রিল মাসের সূচকে ৭৯ পয়েন্ট পেয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় এবং বিশ্বের মধ্য ষষ্ঠ অবস্থানে রয়েছে নেপাল।
এই অঞ্চলের দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ২৩তম স্থানে রয়েছে। ৩১তম অবস্থান নিয়ে দক্ষিণ এশিয়ায় চতুর্থ অবস্থানে রয়েছে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা।
৬২ দশমিক ৫ পয়েন্ট পেয়ে হাইতির সঙ্গে যৌথভাবে ৭০তম অবস্থানে রয়েছে ভারত। সূচকের শীর্ষে থাকা দেশ কাতার এবং সংযুক্ত আরব আমিরাত পেয়েছে ৮৭ পয়েন্ট।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
